রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার?

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০

আলমগীর মানিক,রাঙামাটি
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান নামক এলাকায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপর উল্টে যায়। এতে করে অন্তত ২০ জন আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গুরুত্বর একজনকে চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে।বৃহস্পতিবার বেলা বেলা সাড়ে ১২টার সময় এই দূর্ঘটনা ঘটে। এসময় সাময়িকভাবে সড়কে যান-বাহন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে বেলা দেড়টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে ভেতরে ও ছাদে অন্তত ৫০/৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী একটি বাস (যার নাম্বার চট্টমেট্টো-জ-১১-০১০৪) সাপছড়ির কলাবাগান এলাকায় পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ডান দিকে উল্টে যায়।এতে করে বাসের ভেতরে থাকা যাত্রীরা কমবেশি সকলেই আহত হয়। আহতরা গাড়ীর কাঁচ ভেঙে বের হয়ে যায়। এসময় গাড়ীর সুপারভাইজার মাথায় ও পায়ে এবং ড্রাইভার পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানাগেছে।  ঘটনার পরপরই ফায়ারসার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

রাঙামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বাস দূর্ঘটনায় সর্বমোট ২০জনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আহতদের মধ্যেই একজনের অবস্থা অতিগুরুত্বর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৬,/দুপুর ২:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit