মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ৪ পরিবারের পাশে উপজেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১০০ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় নিহত হওয়া নেত্রকোনার দুর্গাপুরের চার পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতবিার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে নিহত প্রত্যেক পরিবারের হাতে ২৫ হাজার টাকার চকে তুলে দেন ইউএনও এম. রকিবুল হাসান।

এ সময় উপস্থতি ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসনে তালুকদার, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, মো. রিয়াদ হাসান, জহিরুল ইসলাম, রেদোয়ান প্রমুখ।

ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ গিয়ে পুলিশের গুলিতে দুর্গাপুরের চারজন মারা গেছেন। তারা হলেন, দুর্গাপুর পৌরশহরের দক্ষিণপাড়া এলাকার উমর ফারুক (শিক্ষার্থী), উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পুর্ব বাকলজোড়া গ্রামের জাকির হোসেন (শ্রমিক), সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের মাসুম বিল্লাহ (শ্রমিক) এবং বিরিশিরি ইউনিয়নের বাড়ইকান্দি গ্রামের সাদেকুল ইসলাম সেকুল (প্রবাসী)। আর্থিক সহায়তার চেক নিতে এসে কান্নায় ভেঙে পড়েন নিহতের আত্মীয়রা।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকায় মারা যাওয়া চারজন পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে গুরুতর আহত অন্য দুই পরিবারকেও নগদ ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্যদেরও সরকারি সহায়তার আওতায় আনা হবে।

কিউএনবি/অনিমা/২২ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit