শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ভারতে পাটপণ্য রপ্তানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট বিক্ষোভ ঘিরে দিল্লিতে ২৬ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তিকে ‘দেশবিক্রির চুক্তি’ বলা অমূলক: বাণিজ্যমন্ত্রী বিরোধী দলের লক্ষ্য অরাজকতা ছড়ানো: এমপি খোকন বিটিএলএর সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম আলী খান মানসিক অসুস্থতা ঘিরে কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর চলতি মাসের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ জনের প্রাণহানি, মৃত্যু আরও ১ কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার

চৌগাছায় দিনে-দুপুরে ব্যবসায়ীর গরু চুরি

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৯৮ Time View
এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় দিনে-দুপুরে পরিমল কুমার সাহা নামের এক মুদি ব্যবসায়ীর বাড়ি থেকে গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ আগষ্ট) দুপুর ১টার দিকে বাড়ির পাশের বাশঝাড় থেকে এ চুরির ঘটনা ঘটে। 
ভুক্তভোগী পরিমল কুমার সাহা ও তার স্ত্রী বাসন্তি সাহা বলেন, প্রতিদিনের মতো দুপুর ১২টার দিকে বাড়ির পাশের বাশঝাড়ে তিনটি গরু বেধে রাখা হয়। এদিন ১টার দিকে গরু দেখতে গেলে স্ত্রী বাসন্তি সাহা দেখেন তিনটির মধ্যে একটি গাভীন গরু সেখানে নেই। এরপর খুজতে গেলে প্রতিবেশী কয়েকজন জনৈক এক গরু ব্যবসায়ীকে গরু নিয়ে যেতে দেখলেও পরবর্তীতে অস্বীকার করেন। 
এদিকে ঘটনা শুনে এদিন বিকালে ঘটনাস্থলে পৌছান চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিমুর রহমান সোহান ও আশিকুল ইসলাম মিথুন। ভুক্তভোগীদের থেকে ঘটনার বর্ননা শোনার পর তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের সাহায্যে অভিযুক্তকে ডাকেন৷
এসময় অভিযুক্ত লোকটি চুরির বিষয়টি অস্বীকার করে বলেন, “আমি আজ আমার নিজের একটি গরু বিক্রি করে এসেছি বাজারে। সেটিই এলাকাবাসী দেখতে পারে।” তবে এ ঘটনায় ওই এলাকার গরু ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে ঘটনার দিন ওই এলাকা থেকে তাদের জানামতে কোনো গরু বিক্রি হয়নি। 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে বের করা হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ১০:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit