শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ব্রাহ্মণবাড়িয়া বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে ভুয়া নার্সদের অপসারণ দাবি

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৮১ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সকল বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে কর্মরত ভুয়া নার্সদের অপসারণ দাবি করা হয়েছে। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যয়নরত সচেতন নার্স ও মিডওয়াইফরা এ দাবিতে বুধবার দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে ভুয়া নার্সদের অপসারণে সময়সীমা বেঁধে দেন আন্দোলকারিরা।

এর আগে সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ বেলায়েত হোসেনের কাছে গিয়ে তারা একই দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন। পরে তারা সিভিল সার্জনের কাছে বিভিন্ন বিষয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন।  বেলা পৌণে একটার দিকেও হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেণ ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের ছাত্র জোয়ের রনি ও আমেনা ইসলাম, দ্বিতীয় বর্ষের ছাত্র আরিফুল ইসলাম ও হাফিজা সুলতানা, প্রথম বর্ষের ছাত্র মো. আকাশ মিয়া ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষের ছাত্রী সামিয়া আক্তার মার্জিয়া এবং ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিলটন পাল প্রমুখ।

এ সময় তারা বলেন, ‘ভুল নার্সদের ভুল সেবায় প্রায়ই রোগী মারা যায়। এ সময় রোগীর স্বজনদের নার্সদেরকে অদক্ষ হিসেবে অপবাদ দেন। এর বদনাম সবার নিতে হয়। আমাদের দাবি হলো, হাসপাতাল-ক্লিনিকে ছয় মাস থেকে এক বছর মেয়াদী কোর্স সম্পন্নকারী পেশেন্ট কেয়ার নার্সদের সঙ্গে তিন বা বছর মেয়াদী নার্সদের তুলনা করা যাবে না। আমাদের বেতন নুন্যতম ২০ হাজার টাকা করে দিতে হবে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit