বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

সোহেলের জন্মদিনের পার্টিতে নজর কাড়লেন সালমান, দেখা দিলেন আরবাজও

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৮৫ Time View

বিনোদন ডেক্স : সোহেল খানের জন্মদিনে বলি ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের উপস্থিতিই সব থেকে বেশি চর্চিত। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে পৌঁছান তিনি। শনিবার (২০ ডিসেম্বর) ৫৫ বছর বয়সে পদার্পণ করলেন খান পরিবারের অন্যতম সদস্য সোহেল খান। অভিনেতার জন্মদিন উপলক্ষে করা হয়েছিল একটি বিশাল পার্টির আয়োজন। সেই পার্টিতে উপস্থিত ছিল পুরো খান পরিবার। বিশেষ করে উপস্থিত ছিলেন সালমান খান, বাবা সেলিম খান, সৎমা হেলেন এবং বড় ভাই আরবাজ খান। সোহেলকে বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে তারা সবাই এসেছিলেন।

সোহেল খানের জন্মদিন উপলক্ষ্যে তার পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে বান্দ্রার একটি রেস্তোরাঁয় ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন তার বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন, আরবাজ খান, অর্পিতা খান শর্মা এবং পরিবারের অন্য ঘনিষ্ঠ সদস্যরা। সোহেল একটি ডেনিম শার্ট ও মানানসই প্যান্ট পরে স্টাইলিশভাবে প্রবেশ করেন অনুষ্ঠানে। এবং অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান। পার্টির ভেন্যুতে প্রবেশের আগে হাত জোড় করে পাপারাজ্জিদের সঙ্গে ছবি তোলেন এ অভিনেতা। তবে সব আলো যেন ভাইজানের আগমনের ওপরেই পড়েছিল। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তার প্রবেশ ছিল চোখে পড়ার মতো। এদিন সালমান পরেছিলেন একটি নেভি ব্লু পোলো টি-শার্টের সঙ্গে কালো ডেনিম প্যান্ট এবং বুট। তিনি তার পরিচিত ভঙ্গিতে পাপারাজ্জিদের ‘সালাম’ জানিয়ে সম্ভাষণ জানান। অন্যদিকে বড় ভাই আরবাজ খান একটি লাল টি-শার্ট ও সাদা প্যান্ট পরে অনুষ্ঠানে আসেন। তিনি গাড়ি থেকে নেমেই পাপারাজ্জিদের তার সদ্যোজাত সন্তানের ছবি না তোলার অনুরোধ করেন। তার হাতে একটি কাস্ট দেখা যাচ্ছিল, সম্ভবত সাম্প্রতিক কোনো কবজি বা হাতের আঘাতের কারণে, যদিও সেটি নিয়ে অভিনেতা কিছু জানাননি।

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ বিকাল ৪:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit