শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ওসমান হাদি ছাড়াও নজরুল সমাধিসৌধে শায়িত যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ Time View

নিউজ ডেক্স : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধে চিরনিদ্রায় শায়িত হয়েছেন আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা শহীদ শরিফ ওসমান হাদি। গতকাল (২০ ডিসেম্বর) তার দাফন সম্পন্নের পর জাতীয় কবির এই সমাধিসৌধ এবং এখানে শায়িত অন্য বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

কবি নজরুলের ইচ্ছানুযায়ী ১৯৭৬ সালে মৃত্যুর পর তাকে এখানে সমাহিত করা হয়। এরপর এই স্থান শুধু কবির সমাধি নয়, দেশের কয়েকজন শ্রেষ্ঠ সন্তান ও গুণী ব্যক্তিত্বের শেষ ঠিকানায় পরিণত হয়েছে। জাতীয় কবি কাজী নজরুলের সমাধির পাশেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিন।

এ ছাড়া এখানে সমাহিত হয়েছেন প্রখ্যাত শিল্পী ও জাতীয় পতাকার অন্যতম নকশাকার কামরুল হাসান। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদানের জন্য পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল মাতিন চৌধুরী এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক উপাচার্য প্রফেসর মুজাফফর আহমদ চৌধুরীকেও এখানেই সমাহিত করা হয়েছে।

সর্বশেষ গতকাল শহীদ শরিফ ওসমান হাদিকে এই মর্যাদাপূর্ণ স্থানে সমাহিত করা হলো। পরিবারের অনুরোধ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সিদ্ধান্তে তাকে এই প্রাঙ্গণে দাফন করা হয়। এর মাধ্যমে নজরুল সমাধিসৌধের প্রতীকী গুরুত্ব পেল নতুন মাত্রা। রোজ অসংখ্য মানুষ জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসেন। এখানে এলে তারা জাতীয় কবির পাশাপাশি তারা দেশবরেণ্য অন্য গুণীজনদেরও স্মরণের সুযোগ পান।

 

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit