বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

থাই সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ায় বাস্তুচ্যুত পাঁচ লক্ষাধিক মানুষ

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সঙ্গে টানা দুই সপ্তাহের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের কারণে কম্বোডিয়ায় ৫ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে জানায়, ‘বর্তমানে নারী ও শিশুসহ ৫ লাখেরও বেশি কম্বোডিয়ান নাগরিক চরম দুর্ভোগে রয়েছেন। থাইল্যান্ডের এফ-১৬ যুদ্ধবিমান থেকে চালানো গোলাবর্ষণ, রকেট হামলা ও বিমান হামলা থেকে বাঁচতে তারা ঘরবাড়ি ও স্কুল ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, এখন পর্যন্ত মোট ৫ লাখ ১৮ হাজার ৬১১ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে, থাইল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পুনরায় শুরু হওয়া এই সীমান্ত সংঘাতের কারণে থাইল্যান্ডেও প্রায় ৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সূত্র: দ্য হিন্দু

কিউএনবি/অনিমা/ ২১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit