মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন

যে কারণে বিশ্ববাজারে বাড়লো তেলের দাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলার তেলবাহী ট্যাংকার চলাচলে যুক্তরাষ্ট্রের বাধা এবং রাশিয়া–ইউক্রেন যুদ্ধ নিয়ে সম্ভাব্য শান্তি আলোচনার অনিশ্চয়তার মধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

শনিবার বিশ্ববাজার বিশ্লেষণ সূত্রে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৫২ ডলার। এতে দিনের হিসেবে দাম বেড়েছে ০ দশমিক ৫২০ ডলার বা শূন্য দশমিক ৯৩ শতাংশ। তবে মাস হিসেবে কমেছে ৪ দশমিক ২০ শতাংশ এবং বছর হিসেবে ১৮ দশমিক ৬৩ শতাংশ।

অন্যদিকে ব্রেন্ট ক্রুডের সর্বশেষ মূল্য ব্যারেলপ্রতি দাঁড়িয়েছে ৬০ দশমিক ৪৭ ডলার। দিনের হিসেবে দাম বেড়েছে ০ দশমিক ৬৫০ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ, তবে মাসিক হিসেবে কমেছে ৪ দশমিক ৫৯ শতাংশ এবং বছর হিসেবে কমেছে ১৭ দশমিক ১০ শতাংশ।

প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৮ ডলারে। দৈনিক হিসেবে মূল্য বৃদ্ধি ০ দশমিক ০৭৬০ ডলার বা ১ দশমিক ৯৪ শতাংশ।

পেট্রোলিয়ামভিত্তিক গ্যাসোলিনের দাম বর্তমানে ১ দশমিক ৭১ ডলার। দিনের হিসেবে মূল্য ০ দশমিক ০১৪৭ ডলার বৃদ্ধি পেয়ে ০ দশমিক ৮৭ শতাংশ উন্নীত হয়েছে।

হিটিং অয়েলের দাম কমে দাঁড়িয়েছে ২ দশমিক ১২ ডলারে। দিনের হিসেবে দাম কমেছে ০ দশমিক ০০৮৭ ডলার বা শূন্য দশমিক ৪১ শতাংশ।

এদিকে কয়লার দাম দাঁড়িয়েছে ১০৮ দশমিক ৩০ ডলারে। দিনের হিসেবে কমেছে ০ দশমিক ৩০ ডলার বা শূন্য দশমিক ২৮ শতাংশ।

ইথানলের মূল্যও কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৮ ডলারে। দিনের হিসেবে কমেছে ০ দশমিক ০২০০ ডলার বা ১ দশমিক ২৫ শতাংশ।

ইউরালস তেলের দামও কমে এখন দাঁড়িয়েছে ৪৯ দশমিক ৫২ ডলারে। দিনের হিসেব অনুসারে কমেছে ০ দশমিক ৮০ ডলার বা ১ দশমিক ৫৯ শতাংশ।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা নীতিকে ঘিরে সরবরাহ ব্যাঘাতের আশঙ্কা এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি উদ্যোগের ভবিষ্যৎ অনিশ্চয়তা তেলের দামে চাপ সৃষ্টি করছে।

জ্বালানি বাজার বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রিটারবুশ অ্যান্ড অ্যাসোসিয়েটস জানায়, ভেনেজুয়েলা ঘিরে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ট্যাংকার অবরোধ এবং রাশিয়া–ইউক্রেন শান্তি আলোচনার অগ্রগতি নিয়ে স্পষ্ট দিকনির্দেশনার অপেক্ষায় বাজার সীমিত পরিসরে ঘুরপাক খাচ্ছে।

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উদ্যোগ নিলেও ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর পরবর্তী পদক্ষেপের দিকেই নজর। ইউরোপীয় ইউনিয়নের নেতারা সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত না করে আগামী দুই বছরে ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ঋণ হিসেবে ৯০ বিলিয়ন ইউরো দেওয়ার জন্য তহবিল ধার করবেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষের শর্তে কোনো আপসের ইঙ্গিত দেননি। ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে রুশ সম্পদ দখলের চেষ্টাকে দিবালোকে ডাকাতি বলে অভিযোগ করেছেন তিনি।

এদিকে ইউক্রেন প্রথমবার ভূমধ্যসাগরে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিটের একটি তেল ট্যাংকারে ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির এক কর্মকর্তা। এতে রাশিয়ার তেল পরিবহন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ভেনেজুয়েলা ইস্যুতে রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়বে কি না সে বিষয়ে ওয়াশিংটন উদ্বিগ্ন নয়। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা জোরদারের মধ্যেই এই মন্তব্য এসেছে।

বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ১ শতাংশ আসে ভেনেজুয়েলা থেকে। দেশটি সম্প্রতি চীনের উদ্দেশে নিষেধাজ্ঞামুক্ত দুটি তেল কার্গো পাঠানোর অনুমতি দিয়েছে। তবে রাশিয়া থেকে আসা প্রায় তিন লাখ ব্যারেল ন্যাফথা বহনকারী একটি নিষেধাজ্ঞাভুক্ত ট্যাংকার ভেনেজুয়েলার জলসীমায় প্রবেশ করেছে। আরও কয়েকটি ট্যাংকার চলাচল বন্ধ বা দিক পরিবর্তন করেছে বলে জাহাজ ট্র্যাকিং তথ্য জানিয়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তার স্ত্রী এবং ঘনিষ্ঠজনদের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেল উৎপাদন নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বেকার হিউজেসের তথ্য অনুযায়ী দেশটির সবচেয়ে বড় শেল তেলক্ষেত্র পার্মিয়ান বেসিনে সক্রিয় রিগের সংখ্যা এক সপ্তাহে তিনটি কমে দাঁড়িয়েছে ২৪৬–এ। যা ২০২১ সালের আগস্টের পর সর্বনিম্ন। রিগ সংখ্যা কমে যাওয়া ভবিষ্যৎ তেল সরবরাহ কমার সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।

সূত্র রয়টার্স, ট্রেডিং ইকোনমিক্স

কিউএনবি/অনিমা/ ২১ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit