মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

‘ফুটবল ছেড়ে’ এবার ক্রিকেটে হামজা চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নেমেই ইতিহাস গড়ে ফেলেছেন। বাংলাদেশের ফুটবলকে দিয়েছেন নতুন এক দিনের দিশা। দেশের ফুটবলের বড় তারকাকে এবার দেখা গেল ব্যাট আর বল হাতে।

গতকাল বাংলাদেশ সময় রাত ৯টায় ইংলিশ চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি খেলেছিল কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। এই ম্যাচের আগে দলের অনুশীলনে ক্রিকেট খেলতে দেখা যায় হামজাকে। ডিফেন্সিভ মিডফিল্ডার কিছু সময়ের জন্য ফুটবল ভুলে অন্য খেলায় মেতে ওঠেন। সতীর্থদের সঙ্গে ব্যাট হাতে তিনি যেন অন্য এক খেলাধুলার জগতে হারিয়ে যান।

হামজার ক্রিকেট খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, এক সতীর্থ তাকে পাঁচটি বল করেন। প্রথম বলে হামজা শট খেললেও ঠিকমতো টাইমিং হয়নি। দ্বিতীয় বলে তিনি দারুণভাবে ব্যাটে বল লাগান। বল বেশ দূরে চলে যায়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তিনি ব্যাটে বল লাগাতে পারেননি। টানা তিন বলে ব্যর্থ হয়ে সতীর্থদের মতো তিনিও হতাশ হন। পরে হেসে ওঠেন। ব্যাটিংয়ের পাশাপাশি অনুশীলনে তাকে বোলিং করতেও দেখা যায়। চলতি বছরের মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের হয়ে অভিষেক তার। এরপর তিনি সিঙ্গাপুর আর হংকংয়ের বিপক্ষেও খেলেছেন। গেল মাসে জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় লেগে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারায়। সেই ম্যাচেও হামজা দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। গোললাইন থেকে করেছিলেন দারুণ এক সেভ যা না হলে বাংলাদেশ লিড খোয়াত তখনই। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ। বাছাইপর্ব থেকে দল ছিটকে গেলেও সেই ম্যাচে খেলবেন হামজা।

 

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit