শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

রাজু ভাস্কর্যের কনসার্ট স্থগিত, বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান সমন্বয়কদের

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বুধবার (২১ আগস্ট) দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। আগামীকাল বৃহস্পতিবার (২২ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে এ কনসার্ট হওয়ার কথা ছিল।

হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে জানায়, ‘দেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে রাজু ভাস্কর্যে আগামীকালের কনসার্ট স্থগিত করা হলো। এখন বন্যার্তদের পাশে দাঁড়াবার সময়, সকলেই এগিয়ে আসুন।’

এমনই এক পোস্ট দিয়েছেন অন্যতম সমন্বয়ক রিফাত রশিদও। তিনিও আজ বুধবার (২১ আগস্ট) দুপুরে একই স্ট্যাটাস দিয়েছেন। এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছিলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাপারদের নিয়ে টিএসসি রাজু ভাস্কর্যে কনসার্ট। র‍্যাপাররা এবার ছাত্র-নাগরিক অভ্যুত্থানের ভাষা নির্মাণে বিপুল ভূমিকা রেখেছে। ছাত্র-নাগরিক অভ্যুত্থানের যে প্রতিরোধের স্পিরিট, তা ব্যক্ত হয়েছে তাদের কণ্ঠে। প্রতিরোধ এখনো শেষ হয়নি!’

এরই মধ্যে সিলেট, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি দেখা দেয়। কনসার্ট ঘোষণার কয়েক ঘণ্টা পর অপর এক পোস্টে তিনি লিখেছেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সারা দেশের প্রতিটি মহল্লা থেকে টিম গঠন করে করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’
 

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit