বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল ঢাকাসহ ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস ইরানকে ঘিরে সংঘাত তীব্র, বেসামরিক প্রাণহানি নিয়ে বাড়ছে উদ্বেগ যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

কাঠগোলাপের মায়ায় ‘মায়াবি’ মিম

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই তার অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে এবার অভিনয়ের কারণে নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে আলোচনা। ছুটির আমেজে বর্তমানে তিনি অবস্থান করছেন প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপে।

মালদ্বীপের নীল জলরাশি আর শান্ত পরিবেশে কাটানো কিছু মুহূর্ত মিম ভক্ত–অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি সাদা-হলুদ রঙের ‘কাঠগোলাপ’। শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রঘেরা একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন এই লাক্স সুন্দরী। কানে গোঁজা কাঠগোলাপ, পরনে কালো ও অফ-হোয়াইট রঙের নজরকাড়া স্লিভলেস লং ড্রেস। তার মোহময়ী দৃষ্টি আর মিষ্টি হাসির মিশেলে ছবিগুলো যেন আরও জীবন্ত হয়ে উঠেছে।

কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসি, আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে নিজেকে ফ্রেমবন্দি করেছেন তিনি। প্রিয় তারকার এমন স্নিগ্ধ রূপে মুগ্ধ নেটিজেনরা। মিমের কমেন্ট বক্স ভরে উঠেছে প্রশংসায়। একজন অনুরাগী মন্তব্য করেছেন, ‘একসাথে যেন ফুটেছে দুটি ফুল।’ আরেকজন লিখেছেন, ‘কাঠগোলাপের চেয়েও আপনাকে বেশি সুন্দর লাগছে দেখতে।’

প্রসঙ্গত, ২০০৭ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে পা রাখেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের নজর কাড়েন। এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে ধারাবাহিকভাবে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন এবং নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেন এই নায়িকা।

 

 

কিউএনবি/খোরশেদ/২১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit