মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

‘ইত্যাদি’ এবার প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ Time View

বিনোদন ডেক্স : ইতিহাস, ঐতিহ্য, শিল্প-সংস্কৃতি, পুরাকীর্তি ও জনজীবনের নানা রঙিন অধ্যায় দর্শকের সামনে তুলে ধরতেই জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-এর এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। অনুষ্ঠানটির মঞ্চ নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে নির্মিত শতাধিক বছরের প্রাচীন, হাজারদুয়ারি নামে খ্যাত ঐতিহ্যবাহী নাটুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

ইত্যাদির ধারণ উপলক্ষে পুরো চুয়াডাঙ্গা জুড়েই ছিল উৎসবমুখর পরিবেশ। অনুষ্ঠানস্থলকে কেন্দ্র করে বসে জমজমাট মেলা। বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দুপুরের পর থেকেই দর্শকরা দলে দলে অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকেন। প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য ছিল বিশেষ আমন্ত্রণপত্র, যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় অনুষ্ঠানস্থল।

এবারের ইত্যাদিতে অংশ নিয়েছেন অসংখ্য জনপ্রিয় শিল্পী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য— সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, বিলু বড়ূয়া, রতন খান, মঞ্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

জানা গেছে, হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় ইত্যাদির এই বিশেষ পর্বটি আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টায়, বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে।

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit