বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

বোচাগঞ্জে আওয়ামী লীগের বহিস্কৃত নেতা আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ Time View

বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ২০২১ সালের আওয়ামী লীগের বহিস্কৃত নেতা মো. সহিদুল ইসলাম চৌধুরীকে বোচাগঞ্জ থানা পুলিশ আটক করে দিনাজপুর জেলা হাজতে প্রেরণ করেন।

গত ২১ ডিসেম্বর রোববার ভোররাতে মুশিদহাট নেংড়াকালীস্থ নিজ বাসভবন থেকে ডেভিল হ্যান্ট ফেস-২ এর চলমান অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগের ছাতইল ইউনিয়নের সাবেক সভাপতি ও ২০২১ সালে বহিস্কৃত নেতা মোঃ শহিদুল ইসলাম চৌধুরীকে আটক করে বোচাগঞ্জ থানা পুলিশ।

শহিদুল ইসলামের পরিবারের সদস্যরা দাবী করেন বহিস্কৃত হওয়ার পর থেকেই তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তিনি বোচাগঞ্জ উপজেলা জাকের পার্টির সহ সভাপতি পদে নিযুক্ত আছেন।

২০২১ সালের পর থেকে আওয়ামী লীগের সাথে তার কোন সম্পর্ক নেই। এ বিষয়ে বোচাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, চলমান গ্রেফতার অভিযানের অংশ হিসেবেই তাকে আটক করে আদালতে প্রেরণ হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৫,/রাক ৮:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit