বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

২০১৭ থেকে আলাদা, ২০২২ সালে বিবাহবিচ্ছেদ—জানালেন বিন্দু

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ Time View

বিনোদন ডেক্স : পারিবারিক আয়োজনে আসিফ সালাহউদ্দিন মালিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন অভিনেত্রী আফসান আরা বিন্দু। বিয়ের পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেওয়ায় তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এত দিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি তিনি। অবশেষে সেই নীরবতা ভাঙলেন বিন্দু।

দেশের এক টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে অতিথি হয়ে সঞ্চালকের সরাসরি প্রশ্নের জবাবে বিন্দু জানান, তার বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি বলেন, ‘হ্যাঁ, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে।’ কবে—এই প্রশ্নে তিনি জানান, ২০২২ সালে। বিয়ের অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো প্রসঙ্গে বিন্দু বলেন, আনুষ্ঠানিকভাবে কিছু না জানানোর কারণেই অনেকে এখনো তাকে বিবাহিত মনে করেন। তবে স্পষ্ট করে তিনি বলেন, তিনি বিবাহিত নন।

২০১৪ সালের অক্টোবরে বিয়ের পর আনুষ্ঠানিকভাবে মিডিয়া ছাড়েন আফসান আরা বিন্দু। দীর্ঘ বিরতির পর ২০১৯ সালে একটি ম্যারাথনে তাকে দেখা গেলেও অভিনয়ে নিয়মিত ফেরেননি। ২০২২ সালে আরিফিন শুভর সঙ্গে ‘উনিশ২০’ সিনেমায় অভিনয় করলেও এরপর আর নিয়মিত হননি তিনি।

২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে পরিচিতি পাওয়া বিন্দু পরে নাটক ও সিনেমায় কাজ করেন। বড় পর্দায় তার অভিষেক হয় ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে। এরপর ‘জাগো’, ‘পিরিতের আগুন জ্বলে দ্বিগুণ’, ‘এই তো প্রেম’-সহ বেশ কয়েকটি কাজে অভিনয় করেন তিনি।

 

 

কিউএনবি/ মহন / ২১ ডিসেম্বর ২০২৫,/ সন্ধা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit