শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালীতে টোল বুথ: জাহাজপ্রতি কত ফি নিচ্ছে ইরান? ব্রিটিশদের পতন ঘণ্টা বাজায় সুয়েজ, হরমুজ কি আমেরিকার জন্য একই পরিণতি বয়ে আনবে? ইরান যুদ্ধের ইতি কবে, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নীলফামারীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক ইসরাইলি হামলার কঠিন জবাব দেওয়ার ঘোষণা তেহরানের সুয়েজ খাল অচল করে দিতে পারে ইরান সমর্থিত হুথিরা : রিপোর্ট এমপিদের বাসভবন বরাদ্দ কবে, জানালেন চিফ হুইপ কেন আকাশ থেকে শিলা পড়ে, জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ আখ্যা, মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে হাসির রোল প্রধানমন্ত্রী সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন: ক্রীড়া প্রতিমন্ত্রী

মোদিকে টপকালেন শ্রদ্ধা!

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ১৫ আগস্ট মুক্তি পাওয়া ‘স্ত্রী ২’ রমরমা চলছে। এই সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’, ‘দৃশ্যম ২’-এর রেকর্ড ভেঙে দিয়েছে। ৩০০ কোটি টাকার ব্যবসা করে এর মধ্যেই শ্রদ্ধার মুকুটে যোগ হলো নতুন পালক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছাড়িয়ে গেলেন অভিনেত্রী। 

‘স্ত্রী ২’ মুক্তি পাওয়ার পরে ইনস্টাগ্রামে শ্রদ্ধার অনুসরণকারীর সংখ্যা ছাড়িয়ে গেছে মোদিকেও। এ মুহূর্তে ইনস্টাগ্রামে মোদির অনুসরণকারীর সংখ্যা ৯১.৩ মিলিয়ন আর শ্রদ্ধার অনুসরণকারী সংখ্যা ৯১.৪ মিলিয়ন।

ভারতে সবচেয়ে বেশি ইনস্টাগ্রাম-অনুসরণকারীর সংখ্যার নিরিখে শ্রদ্ধা রয়েছেন তৃতীয় স্থানে। তার আগে রয়েছেন ক্রিকেট তারকা বিরাট কোহলি ও অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। প্রিয়াংকার অনুসরণকারীর সংখ্যা ৯১.৮ মিলিয়ন। শ্রদ্ধার পরেই আলিয়া ভাট। তার অনুসরণকারী ৮৫.১ মিলিয়ন। এরপর দীপিকা পাড়ুকোনের অনুসরণকারী সংখ্যা ৭৯.৮ মিলিয়ন।

তবে এক্স হ্যান্ডলে এখনো এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদিই। সেখানে মোদির অনুসরণকারী সংখ্যা ১০১.২ মিলিয়ন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের থেকেও তার অনুসরণকারীর সংখ্যা বেশি।

২০১৮ সালের সিনেমা ‘স্ত্রী’-র সিক্যুয়েল এ সিনেমা। এই সিনেমায় শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায়, পঙ্কজ ত্রিপাঠী।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit