শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সরকারি সব হাসপাতালে সাবেক পুলিশ ও সেনা কর্মকর্তা নিয়োগ!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (২০ আগস্ট) এ নিয়ে একটি নির্দেশিকাও জারি করেছে রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) মনোজ বর্মা। এদিন দেশের হাসপাতালগুলোতে নিরাপত্তা পরিকাঠামো জোরদার করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এছাড়া ঘটনাস্থল অর্থাৎ কলকাতার আরজি কর হাসপাতালেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার শুনানিতে এ নির্দেশ দেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

তিনি বলেন, ‘আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি।’মূলত, চিকিৎসকেরা যাতে আবার কাজে ফিরতে পারেন সে জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন আদালত। শুনানিতে বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
 
সেইসঙ্গে চিকিৎসকদের নিরাপত্তায় ৭ সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয়া হয়। বিক্ষোভকারীদের ওপর পশ্চিমবঙ্গ সরকারের বলপ্রয়োগ করা উচিত নয় বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
 
এছাড়া চিকিৎসক হত্যাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা এবং পরিবারকে মরদেহ দেখতে বাধা দেয়ায় আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আদালত। প্রতিবেদনে আরও জানানো হয়, মামলার পরবর্তী শুনানি হবে শুক্রবার।
 
গত ৮ আগস্ট রাতে আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন নারী চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ভারতজুড়ে নারীদের নিরাপত্তা ও পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ব্যথর্তার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে। সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমেও।
 
নাগরিক সমাজ থেকে পেশাজীবী সংগঠন, চিকিৎসক ও রাজনৈতিক দলের পক্ষ থেকেও তুমুল প্রতিবাদ আছড়ে পড়ছে কলকাতায়। এই প্রতিবাদের অংশ হিসেবে অনেক হাসপাতালের চিকিৎসকের একাংশ কর্মবিরতিও ঘোষণা করেছেন।
 
সূত্র: এনডিটিভি, আনন্দবাজার 

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit