বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেফতার-১৯ রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

‘রাজনীতির কারণে সাকিবের পারফরম্যান্সে প্রভাব পড়বে না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য দেশের তরুণ প্রজন্মের অন্যতম ‘আইডল’ হলেও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে নিশ্চুপ ছিলেন। কানাডায় এক প্রবাসী বাংলাদেশি তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে সাকিব পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, আপনি দেশের জন্য কী করেছেন।

সাকিবের এমন মন্তব্য শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে। সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় তাকে। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাগুরায় সাকিবের পার্টি অফিসে হামলা করে বিক্ষুব্ধ জনতা। এমন পরিস্থিতিতে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি শেষ করে দেশে না এসে সরাসরিপাকিস্তানে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। সেখানে দুই টেস্ট সিরিজ সামনে রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন তিনি।

বোর্ড চাইলে পদত্যাগে আপত্তি নেই হাথুরুর বুধবার (২১ আগস্ট) রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। সে টেস্টকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাকিব সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রাজনীতির কারণে সাকিবের পারফরম্যান্সে প্রভাব পড়বে না। কারণ তিনি পেশাদার ক্রিকেটার এবং সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি।’

বরং অভিজ্ঞ অলরাউন্ডার সাকিবের কাছে এই সিরিজে বিশেষ কিছুর প্রত্যাশা শান্তর, ‘দীর্ঘদিন ধরে তিনি খেলে আসছেন। নিজের দায়িত্বটা জানেন, কীভাবে নিজেকে প্রস্তুত করতে হয় (সেটিও জানেন)। তো আমি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি না। আশা করি, এই সিরিজে তিনি বিশেষ কিছুই করবেন।’

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit