বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

জুলফিকারকে সভাপতি ও স্বপনকে সম্পাদক করে “ফ্রেন্ডস ফেয়ার” এর কমিটি গঠন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৫০৬ Time View

শিমুল দেব,উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস ফেয়ার” এর কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। শনিবার (১৭ আগষ্ট) সাধারণ পরিষদ সদস্যদের সর্বসম্মতিক্রমে জুলফিকার আলীকে সভাপতি ও স্বপন সাহাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়।এছাড়া শামীম খাঁনকে সহ-সভাপতি, তাসমিয়া তাহসিনকে সহ-সম্পাদক, আতাহার আলীকে সাংগঠনিক সম্পাদক, সাজ্জাদ হোসেন সজীবকে অর্থ সম্পাদক,

জিয়ন রায়হানকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রত্যয় সাহা অভ্রকে ক্রীড়া সম্পাদক, আল মুকসিত রহমান সাদকে দপ্তর ও প্রচার সম্পাদক, ফরিদুল ইসলাম ও ফারজানা ইসলাম মুনিরাকে কার্যনির্বাহী সদস্য করা হয়। সংগঠনের গনতন্ত্রে অনুযায়ী নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি ও অভিভাবক সদস্য জুলফিকার আলী সেনা। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠা ও অভিভাবক সদস্য আল আমীন ও জাহিদুল ইসলাম জাহিদসহ অনেকে।উল্লেখ্য, ১৯৯৩ সালের ৩০মে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই উপজেলায় শিক্ষা ও সংস্কৃতি বিকাশের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ফেন্ডস ফেয়ার ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারী মাসে ধারাবাহিক ভাবে ২৮ বছর ধরে সপ্তাহ ব্যাপি “উলিপুর বইমেলা” আয়োজন করে আসছে। যা দেশের উপজেলা পর্যায়ে বই মেলার পথিকৃৎ এবং জেলায় প্রথম। সংগঠনটির মাধ্যমে ২০২২ সাল থেকে “ফেন্ডস্ ফেয়ার পাঠাগার ও আঞ্চলিক পুস্তক যাদুঘর” পরিচালিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/২০ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit