শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রুদ্র সেন নিহত: সাবেক মন্ত্রী ও তিন এমপিসহ আসামি ৩ শতাধিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : বৈষাম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেন নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেটের তিন সংসদ সদস্য, পুলিশ কর্মকর্তাসহ ৭৬ জনের নামে এ মামলা দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরও দুই-তিনশ’ জনকে আসামি করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) সিলেটের অতিরিক্ত চিফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের সমন্বয়ক এবং কোতায়ালী থানার সুরমা আবাসিক এলাকার অধিবাসী এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা গ্রামের নুরুল হকের ছেলে আবিদুল ইসলাম (২৪)। মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখকে (৫০)।

এছাড়াও অতিরিক্ত উপ-কমিশনার (ক্রাইম উত্তর) মো.গোলাম সাদেক দস্তগীর কাউসার (৪০), জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান (৪৫), ওসি তদন্ত আবুল খালেদ মো. মামুন (৪৫), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, শাবিপ্রবির সাবেক ভিসি ফরিদ উদ্দিন, সাবেক প্রো-ভিসি, কবির হোসেন, সাবেক প্রক্টর মো. কামরুজ্জামান, চৌধুরী, কলেজ ইন্সপেক্টর তাজিম উদ্দিন, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার, সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জগদীশ চন্দ্র দাস (৫৫), সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা (৫০), মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান (৫০), মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি (৪৫), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ (৩০), সভাপতি নাজমুল ইসলাম (২৭), মহানগরের সভাপতি কিশোওয়ার জাহান সৌরভ (২৮), সাধারণ সম্পাদক নাইম আহমদ (৩৮), ৩২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহেল আহমদ।

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit