বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

নওগাঁয় মানাপ এর উদ্যোগে নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত 

মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২০৮ Time View
মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ) নওগাঁ জেলা শাখার উদ্যোগে নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের  মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে- মিদুল হাসানের পরিকল্পনা ও পরিচালনায়- “”অভ্যুত্থান-২৪””  নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।

উক্ত নাট্য প্রদর্শনীতে উপস্থিত ছিলেন মানাপ নওগাঁ জেলা শাখার- সম্মানিত উপদেষ্টা চন্দন কুমার দেব। সম্মিলিত সাংস্কৃতিক জোট নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক- মাগফুরুল হাসান বিদ্যুৎ, নওগাঁ জেলা শাখা উদীচি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু ও সদস্য আলিমুর রেজা রানা, মানাপের সভাপতি উত্তম সরকার, সহ-সভাপতি রাবেয়া খাতুন বেলি, সাধারণ সম্পাদক আব্দুল হাই সিদ্দিকী সিটু, যুগ্ন সাধারণ সম্পাদক নূর এ আলম, মেহেদী হাসান অন্তর, সাবেক সাধারণ সম্পাদক অসীম সরকার, নিমাই সরকার এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সকল পেশাজীবীর অগণিত দর্শক।
নাট্য প্রদর্শনীতে অংশগ্রহণকারী-
রায়হান, অভিজিৎ, সম্প্রীতি ,রিমু ,মেহেদি, প্রিন্স, মারুফ,আফিয়া, অপু, রুহুল, অভ্র প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit