শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি প্রতিষ্ঠার আহবান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১০৯ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার আহবান জানিয়ে রবিবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের মূল শ্লোগান ছিলো, ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’।
ম্যাফ সহ-সভাপতি আবু কাউছার খানের সভাপতিত্বে ও সাঈদ হাসান সানির পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক এ. বি. এম. মোমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, তরী বাংলাদেশের সভাপতি শামীম আহমেদ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকারের পরির্বতনের পর দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতার ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। বাংলাদেশের চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতি কোনো ভাবেই নষ্ট করা যাবে না।’

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit