মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম

ইনস্টাগ্রামে আসছে ম্যাপ ফিচার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৯০ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : মেটার আওতাধীন ইনস্টাগ্রামের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করে। সেই কারণেই অ্যাপটিকে আকর্ষণীয় করতে নিত্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা।

ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে নতুন ‘ম্যাপ ফিচার’ নিয়ে আসার পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীদের জন্য বিভিন্ন স্থানের তথ্য এবং অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি করবে। নতুন ম্যাপ ফিচারটি ইন্টারেক্টিভ এবং সুবিধাজনক হবে। ব্যবহারকারীরা তাদের বন্ধুদের সাথে স্থান শেয়ার করতে পারবেন এবং সেই স্থান সম্পর্কে রিভিউ ও ছবি পোস্ট করতে পারবেন। 

এছাড়া, ব্যবহারকারীরা তাদের পছন্দের স্থানগুলোকে সেভ করে রাখতে পারবেন, যা ভবিষ্যতে তাদের জন্য সহায়ক হবে। ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ আশা করছে যে, এই নতুন ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে আরও বেশি সংযোগ এবং যোগাযোগ তৈরি করবে।

প্রসঙ্গত, ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সম্প্রতি রিলের ক্ষেত্রে নতুন ফিচার এনেছে ইনস্টাগ্রাম। এতদিন রিল তৈরির সময় পছন্দের একটি গান ব্যবহার করা যেত। কিন্তু এবার এক রিলে ব্যবহার করা যাবে একাধিক গান।

 

 

কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit