বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পাশে চট্টগ্রাম জেলা প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ছাত্র-জনতার পাশে থাকতে জেলা প্রশাসন সচেষ্ট। আন্দোলনের বিভিন্ন সময়ে আহত প্রায় ৩৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ও গুলিবিদ্ধ তিনজনকে উন্নত চিকিৎসায় ঢাকায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে। 

বুধবার (১৪ আগস্ট) বিকালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতাকে দেখতে চমেক হাসপাতালে গেলে তিনি এসব কথা বলেন। তিনি জানান, আহতদের যেকোনও জরুরি প্রয়োজন সমাধান ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণে আমাদের দুইজন কর্মকর্তাকে নিয়ে সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। তিনি আহতদের চিকিৎসার পাশাপাশি সার্বিক বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এছাড়া চিকিৎসাধীন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন ও পাশে থাকার আশ্বাস দেন। 

এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রত্যেককে ব্যক্তিভেদে ১০ হাজার টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত, মোট ২৬ জনকে ৩ লাখ ৯০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়। 

এর আগে, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে একজনকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসাইন্স ইনস্টিটিউটে এবং একজনকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশনে (নিটোর) প্রেরণের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক এবং শিক্ষা ও আইসিটি) মো. সাদিউর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একেএম গোলাম মোর্শেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। 

কিউএনবি/অনিমা/১৫ অগাস্ট ২০২৪,/দুপুর ১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit