শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : গণভবন থেকে লুটপাট করে নেওয়া ৮ লাখ টাকা উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এলাকা থেকে এ টাকা উদ্ধার করা হয়।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে এক লোক সেনাবাহিনীকে খবর দিয়ে বলে যে, তার বাসার পাশে একটি ব্যাগে আট লাখ টাকা পাওয়া গেছে। সে সময় আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, একজন গণভবন থেকে টাকাগুলো নিয়ে এসেছিল। পরে সে ভয়ে টাকাগুলো রেখে পালিয়ে গেলে তার স্বজনরা সেনাবাহিনীকে কল করে জানায়। পরে স্থানীয়রা দায়িত্বরত সেনাবাহিনীর টহল টিমকে মোবাইল ফোনে জানালে, তারা ঘটনাস্থলে এসে স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে টাকাগুলো বুঝে নেয়। 

এ ঘটনায় মোহাম্মদপুর এলাকায় টহল টিমের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাদির জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আট লাখ টাকা উদ্ধার করি। পরে সেগুলো স্থানীয় গণ্যমান্য কয়েকজন ব্যক্তির উপস্থিতে টাকাগুলো আমরা বুঝে নিই।

কিউএনবি/অনিমা/১৩ অগাস্ট ২০২৪,/সকাল ১১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit