বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

একজন মুসলমানের ওপর অপর মুসলমানের ছয় অধিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : হজরত আবু হুরায়রা (রা.)-র বরাতে এক হাদিসে এ বিষয়ে বর্ণনা আছে। তিনি বর্ণনা করেছেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন, এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক রয়েছে:

১. কারও সঙ্গে দেখা হলে সালাম দেবে;
 
২. আমন্ত্রণ করলে তা কবুল করবে;
 
৩. পরামর্শ চাইলে সৎ পরামর্শ দেবে;
 
৪. হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ পড়লে তার জবাব দেবে (অর্থাৎ, ইয়ারহামুকাল্লাহ বলবে);
 
৫. পীড়িত হলে তার কাছে গিয়ে খবরাখবর নেবে;
 
৬. ইন্তেকাল করলে তার জানাজায় অংশগ্রহণ করবে। (মুসলিম ২১৬২)
 
এসব বিষয়ে লক্ষ করলে দেখা যাচ্ছে সবগুলোই অন্যের সাথে সুসম্পর্ক সৃষ্টি করে। সমাজে মানুষ যাতে একে অপরের সাথে ভালোভাবে বসবাস করে তার জন্য এস বিষয়ে শুধু নির্দেশনা দেয়া হয়নি বরং হক বা অধিকার বলা হয়েছে।
 
সমাজে শুধু নিজের মতো চলবে এমন গুণ মুসলমানের নয়। অপর মুসলমানের খোঁজ খবরও নিতে হবে। দেখা সাক্ষাতে হাসি মুখে অভ্যর্থনা জানাতে হবে, খাবারের দাওয়াত দিলে গ্রহণ করতে হবে। অসুস্থ হলে দেখতে যেতে হবে। সবশেষ জানাযায় গিয়ে দোয়া করতে হবে।
 
ইসলাম মানুষকে সামাজিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল থাকার শিক্ষা দেয়। সমাজ বিচ্ছিন্ন হয়ে থাকার শিক্ষা দেয় না। একেবারে দুনিয়া-বিমুখ হওয়ারও শিক্ষা দেয় না।

 

 

কিউএনবি/আয়শা/১২ অগাস্ট ২০২৪,/রাত ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit