শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম

ভোলাহাট শিবগঞ্জ রাস্তায় ডাকাতকে পিটিয়ে মেরে ফেলেছে জনতা

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট শিবগঞ্জ রাস্তায় ডাকাতিকালে এক ডাকাত জনতার আটক করে। গণপিটনিতে মারা গেছে সেই ডাকাত।ঘটনাটি ঘটেছে বুধবার (৭ আগষ্ট) রাত ১০ টার দিকে ভোলাহাট উপজেলার
জামবাড়ীয়া ডিগ্রি কলেজে সংলগ্ন রাস্তায়।স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ ইউসুফ আলী জানান, রাত প্রায় ১০টার দিকে শিবগঞ্জের দিক থেকে একটি ভ্যান বড়গাছী বাজার আসছিল।

এমন সময় জামবাড়ীয়া ডিগ্রি কলেজ সংলগ্ন রাস্তায় একদল ডাকাত ভ্যানের গতিরোধ করে। তাৎক্ষণিকভাবে উভয় দিক থেকে বাস ও ট্রাক চলে আসলে ভ্যান চালক একজন ডাকাতকে ঝাপটে ধরে চিৎকার দিতে থাকে। এ সময় বাস ট্রাক ও স্থানীয় জনতা ছুটে আসলে বাঁকী ডাকাত পালিয়ে যায় এবং আটক ডাকাতকে ঘটনাস্থলে পিটিয়ে মেরে ফেলে। নিহত ডাকাতের বাড়ী শিবগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ী গ্রামে বলে জানান স্থানীয়রা।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit