শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

চৌগাছায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময়

এম এ রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৭৪ Time View
এম এ রহিম চৌগাছা ( যশোর) : চৌগাছায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা হলরুমে  দেশের চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা উন্নতির  জন্য উপজেলার রাজনৈতিক ও সংবাদ কর্মীদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা সাহা। 

বক্তৃতা করেন , উপজেলা কমিশনার (ভুমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাও, গোলাম মোরশেদ,  উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম,  যুগ্ম আহবায়ক এমএ সালাম, ইউনুস আলী,   মাসুুদুল হাসানু, আতাউর রহমান লাল, সেলিম রেজা আওলিয়ার,,চৌগাছা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান,  উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান,  জামাত নেতা মাস্টার কামাল আহমেদ,  গিয়াস উদ্দিন, সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, এম এ রহিম, আজিজুররহমান  প্রমুখ।

উপস্থিত ছিলেন  জামায়াত নেতা অধ্যক্ষ মাও আব্দুল লতিফ,  নুরুল ইসলাম, আব্দুল খালেক, সাংবাদিক আসাদুজ্জামান,  আজিজুর রহমান, বাবুল আক্তার,এম এ মান্নান ও যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভায় বক্তারা বলেন, দেশের যেকোনো উপজেলার চেয়ে চৌগাছা অনেক শান্ত। এই উপজেলায় বিজয় মিছিলে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো জান মালের ক্ষয়ক্ষতি হয়নি। পরবর্তীতে কোনো দুর্ঘটনা না ঘটার প্রত্যাশা ব্যক্ত করেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit