বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

ডোমারে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আনন্দ মিছিল

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৭০ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সরকার পতনে আনন্দ মিছিল করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (৬ আগস্ট) সকাল ১১টায় ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে আনন্দ মিছিটি বের হয়। মিছিলটি শহড়ের প্রধান সড়ক প্রদক্ষিন করে, এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো ছাত্র-ছাত্রী সহ সাধারণ মানুষ অংশ নেয়। সকল শিক্ষার্থীরা গায়ে রঙ মেখে স্বাধীনতার বিজয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে তারা।

এ সময় ডোমার বাজারের সাধারণ মানুষ তাদের স্বাগত জানান। মিছিলটি ডোমার বাজার দিয়ে মহিলা কলেজ হয়ে সাহাপাড়া প্রদক্ষিণ করে ডোমার বহুমূখি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেয়। ডোমার উপজেলা শাখার সমন্বয়ক মাহির মোহম্মদ মিলনের সভাপতিত্বে শরিফ আহমেদ, মিজানুর রহমান, ইয়াসিন মোহাম্মদ সিথুন, হৃদয়, সজীব হোসেন, আসাদুল্লাহ আলিফ বেপারী, অর্ণব আল আলিফসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তরা বলেন আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আন্দোলন সফল হয়েছে। ৭১ এর পরে ২৪ সালে আবারো দেশ স্বাধীন হলো। কোন প্রকার সহিংসতা, ভাংচুুর বা গুজবে কান না দিয়ে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পাশে থাকার আহবান জানান তারা।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit