শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

১৩ দিন পর গুলিবিদ্ধ রবিউলের সন্ধান পেলেন বাবা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার নাখালপাড়া এলাকায় গুলিবিদ্ধ ফরিদগঞ্জের শিশু রবিউল হোসেন (১৩) অবশেষে তার পরিবারের খোঁজ পেলেন। গুলিবিদ্ধ হওয়ার ১৩ দিন পর ছেলের খোঁজে দিশাহারা বাবা বিল্লাল ছেলের সন্ধান পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বেডে গুলিবিদ্ধ ক্ষত পা নিয়ে চিকিৎসাধীন রবিউল তার বাবা বিল্লাল হোসেনের সঙ্গেই রয়েছেন।

শনিবার মোবাইল ফোনে বিল্লাল হোসেন জানান, তার বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামে। রবিউল তার ২ ছেলে ২ মেয়ের মধ্যে দ্বিতীয়।  গত তিন বছর ধরে সে ঢাকার তেজগাঁও নাখালপাড়া এলাকার হোটেল ব্যবসায়ী চাচা হেলালের সঙ্গে থাকে। গত ১৯ জুলাইয়ের পর থেকে তিনি ও তার ভাই হেলালসহ কেউই রবিউলের খোঁজ পাননি। দিশাহারা হয়ে এতদিন খোঁজার পর গত দুদিন আগে সন্ধান পান। এখন তিনি ছেলের সঙ্গে রয়েছেন। রাজমিস্ত্রির কাজ করে সংসার চালানো বিল্লাল হোসেন বর্তমানে অর্থাভাবে রয়েছেন বলে জানান। ছেলেকে খুঁজে পেয়ে তিনি খুশি। 

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত আনসারের সহকারী কমান্ডার শফিকুল ইসলাম জানান, গত ১৯ জুলাই রাজধানী ঢাকার তেজগাঁও এলাকার নাখালপাড়া রেললাইনে কোটা সংস্কার আন্দোলনে সময় বাসা থেকে বের হলে রেললাইনে গুলিবিদ্ধ হয় রবিউল হোসেন। পরে স্থানীয়রা সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেই থেকে হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডের ২৩ নম্বর বেডে গুলিবিদ্ধ ক্ষত পা নিয়ে চিকিৎসাধীন ছিল সে। ইন্টারনেট সচল হওয়ার পর গত ২৮ জুলাই তিনি রবিউলের সঙ্গে কথা বলেন এবং পরে ফরিদগঞ্জ থানার ওসির সঙ্গে কথা বলে রবিউলের তথ্য দেন। 

তার দেওয়ার তথ্যানুযায়ী পুলিশ খোঁজ নিয়ে রবিউলের পরিবারের সন্ধান পায় এবং রবিউল বর্তমানে তার বাবার সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত ১৩ দিন তার পায়ে গুলিবিদ্ধ হওয়ার কথা জানত না পরিবারের কেউ-ই।

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit