মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

ডোমারে অটো ছিনতাই ও চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরাইকৃত অটো উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে অটো ছিনতাই ও চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, চোরইকৃত অটো উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ। গত ১৪ জুলাই পঞ্চগড় জেলার তেতুলিয়া বাইপাস রাস্তা থেকে একটি ব্যাটারী চালিত অটো চুরি হয়। সেই চুরিকৃত অটো ডোমার দিয়ে রংপুর শহরে বিক্রি করার জন্য যাবে চোর চক্র। এমন সংবাদ ডোমার থানা পুলিশ জানতে পেরে অভিযান চালাতে থাকে।

বুধবার রাতে ডোমার থানার এসআই কাওছার আলী, এএসআই ফজলে রাব্বি ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ডোমার হরিণচড়া এলাকার ম্যাক্স পেট্রোল পাম্প এলাকা থেকে চোর চক্রের ৩সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে চোরাইকৃত অটো উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, রংপুর মাহিগঞ্জ এলাকার মৃত খজিমুদ্দিনের ছেলে খাদেমুল ইসলাম (৩৪), বোদা উপজেলার কাজলদিঘি এলাকার জহির উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (২২) এবং পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ এলাকার আমিনুর রহমানের ছেলে শামিম ইসলাম (২০)।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন আলী জানান চক্রটি দীর্ঘদিন যাবত পঞ্চগড়সহ বিভিন্ন এলাকায় অটো চুরি ও ছিনতার করে আসছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit