সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে জুয়া খেলায় নিষেধ করায় কলেজ শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র নিন্দা বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহিদ দিবস পালিত হয়নি॥ দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার নওগাঁ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত নৌযান শুমারি-২০২৬ এর সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ আসন্ন নির্বাচন সামনে রেখে গাজা ইস্যুতে সুর পাল্টালেন নেতানিয়াহু বাংলাদেশে আসার সিদ্ধান্ত সরকারের কোর্টে দিল বিসিসিআই আশুলিয়ায় জাতীয়তাবাদী মোটর চালক দলের ১২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নওগাঁয় বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ পন্ড, মসজিদে দোয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View
নওগাঁ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থার জন্য নওগাঁয় মসজিদে দোয়া ও মুনাজাত হয়েছে। শুক্রবার বাদ জুমার পর নওগাঁ সদর উপজেলা মডেল মসজিদে দোয়া পরিচালনা করেন মসজিদের ঈমাম হাফেজ মাওলানা মো: আনোয়ার হোসাইন। এসময় নিহতের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। 

অপরদিকে শহরের মুক্তির মোড় নওগাঁ জেলা মডেল মসজিদে জুমার নামাজের পর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের জন্য অভিভাবক ও শিক্ষার্থীরা মিছিল বের করার চেষ্টা করে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর বাঁধায় মসজিদ চত্বরের বাহিরে মিছিলটি বের হতে পারেনি। তবে মসজিদ চত্বরেই শিক্ষার্থীরা নিহতদের বিচার দাবীতে প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। পরে পুলিশের পক্ষ থেকে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।এসময় পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনাবাহিনীরাও উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচিকে ঘিরে নওগাঁয় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি। দুপুর ১২ টার পর থেকে শহরের গুরুত্বপূর্ন সড়ক ও মোড়ে মাড়ে টহল দিতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। এছাড়া গুরুত্বপূর্ন স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।

কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit