বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

নোয়াখালীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১০২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শোকাবহ আগস্টের কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের নিচ তলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে জেলা, সদর উপজেলা ও নোয়াখালী শহর আওয়ামী লীগের নেতাকর্মিরা।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’সহ ১৫ আগস্ট তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভায় শোকাবহ আগস্টের মাস ব্যাপি আওয়ামী লীগের কর্মসূচি নির্ধারণ করা হয়। 

আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস জাহের, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন ভট্ট প্রমূখ। এসময় জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতাকর্মী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit