মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
১৪ দিনে প্রবাসী আয় এলাে ১৫২ কোটি ৬০ লাখ ডলার গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন

গণভবন-বিমানবন্দরে জঙ্গি হামলার পরিকল্পনা ছিল: আরাফাত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : কোটা আন্দোলনের ওপর ভর করে গণভবন ও এয়ারপোর্টে (বিমানবন্দর) জঙ্গি হামলার পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের এক পর্যায়ে বাইরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা জানান।

মোহাম্মদ এ আরাফাত বলেন, কীভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে, এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। আমরা সবগুলো বিষয় মূল্যায়ন করছি। তারা গণভবনে হামলার পরিকল্পনা করেছিল। তিনি বলেন, তারা টেলিভিশনে কেন হামলা করতে গেল? মেট্রোরেলের সঙ্গে কী সম্পর্ক কোটার? তবুও তারা কেনো পুড়িয়েছে?  তারা পুলিশ স্টেশনে হামলা করেছে। এর সঙ্গে কী সম্পর্ক?

আরাফাত বলেন, তাদের বিমানবন্দরে হামলার পরিকল্পনা ছিল। এ জিনিসগুলো মূল্যায়ন করা হয়েছে। তাদের শক্তি কতটুকু ছিল বা আছে সেগুলো মূল্যায়ন করা হচ্ছে। মূলত থার্মোমিটারের মতো কতটা গরম বা ঠান্ডা আছে, তা মূল্যায়ন করা হচ্ছে।  

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit