রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী চিত্রনায়িকা বিপাশা কবিরের মা আর নেই জাহ্নবীকে নিয়ে অশালীন কনটেন্ট, ৫৫২ লিংক সরানোর নির্দেশ আদালতের স্থানীয় সরকার নির্বাচন সাংবিধানিক নিয়মেই হবে: স্থানীয় সরকারমন্ত্রী নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মরিনিয়োর বাজির ঘোড়া কে এই কার্লোস এস্পি? আজ প্রথমবার বঙ্গভবনে অফিস করবেন রাষ্ট্রপতি ‘আমরা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য নই’, মার্কিন শুল্ক আগ্রাসনের বিরুদ্ধে একাট্টা কানাডা চিকেনস নেকে ‘তিনকোনা নিরাপত্তা গ্রিড’ বানাবে ভারত ১৪২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে সৌদি

চৌগাছায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ

এম এ রহিম চৌগাছা  (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৬১ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর) : “বৃক্ষ দিয়ে সাজায় দেশ” সমৃদ্ধ করি বাংলাদেশ”এই স্লোগানকে সামনে রেখে যশোরের চৌগাছায় বিভিন্ন প্রজাতির চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই)  জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় সারাদেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন শীর্ষক প্রকল্পে মাননীয় জাতীয় সংসদ সদস্যের সৌজন্যে এ চারা বিতরণ করা হয়। এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন যশোর-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ তৌহিদুজ্জামান তুহিন ।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন  নিবার্হী কর্মকর্তা সুস্মিতা শাহা। প্রধান অতিথির বক্তৃতা করেন  যশোর-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ডাঃ  তৌহিদুজ্জামান তুহিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা খাতুন, চৌগাছা বন বিভাগের এস এফ এন টি সি ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বন কর্মকর্তা ফেরদৌস খান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ২৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২৫০০ টি বিভিন্ন প্রজাতির  গাছের চারা বিতারণ হয়।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit