শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

ঢাকার আকাশে ফের হেলিকপ্টার, যা জানাল র‌্যাব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতার সময় দিন-রাত অনবরত রাজধানীর আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। পরিস্থিতি শান্ত হয়ে এলে কমেআসে এই টহল। তবে সোমবার আবার ঢাকার আকাশে র‌্যাবের হেলিকপ্টারের আনাগোনা চোখে পড়ছে। 

এ বিষয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবেই র‌্যাবের হেলিকপটার রাজধানীতে উড়ছে। তাছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবেও হেলিকপ্টার ওড়ে রাজধানীর আকাশে। এদিকে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া নিয়ে অপপ্রচার জালানো হচ্ছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক হারুন অর রশিদ। 

গত ২৫ জুলাই গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে র‌্যাব দাবি করে, হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি করা হয়নি বা কোনও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর চলাচলের পথ সুগম করতে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের জানমালের ক্ষতিসাধন ও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করার জন্য র‌্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

এছাড়া আকাশ পথে র‌্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধারসহ সব কার্যক্রমের ভিডিও চিত্র র‌্যাবের পক্ষ থেকে ধারণ করা হয়েছে। ইতোমধ্যে এগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, র‌্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit