শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম

গাজায় স্কুলে ইসরাইলি হামলা, নিহত ৩০

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার মধ্যাঞ্চলীয় দেইর আল বালাহ শহরের একটি স্কুলে ইসরাইলি বাহিনীর হামলায় শিশুসহ অন্তত ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দেইল আল বালাহ শহরের অধিকাংশ বাসিন্দাই বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

শনিবার গাজার মধ্যাঞ্চলীয় সৈয়েদা খাদিজা স্কুলে এ হামলায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে জানিয়েছে হামাস শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও গণমাধ্যম দপ্তর। খবর রয়টার্সের।

যদিও ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, তারা হামাসের একটি কমান্ড সেন্টারে আঘাত হেনেছে।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, গাজার মধ্যাঞ্চলীয় খাদিজা স্কুলের ভেতরে হামাসের একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে আঘাত হানা হয়েছে। স্কুলটি ইসরাইলি সেনাদের ওপর হামলা চালাতে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ ইসরাইলের। এছাড়া স্কুলটিতে একটি অস্ত্রাগারও ছিল বলে দাবি তাদের। 

বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, আঘাত হানার আগে ওই এলাকার বেসামরিকদের সতর্ক করা হয়েছিল।

এর আগেও ইসরাইলি বাহিনী গাজায় বেশ কয়েকটি স্কুল বা বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। প্রতিটি ক্ষেত্রেই তারা এর জন্য হামাসকে দায়ী করে এবং ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতালগুলোকে হামাস আড়াল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে।

অবশ্য হামাস ইসরাইলি সেনাবাহিনীর এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে এদিন ভোর থেকে চালানো ইসরাইলি হামলায় আরও অন্তত ১৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া আল বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হন। আর মিশরের সীমান্তবর্তী শহর রাফায় আরেক হামলায় আরও চার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ৯ মাসের বেশি সময় ধরে চলা ইসরাইলের নির্বিচার হামলায় অন্তত ৩৯ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি নিহত ও ৯০ হাজার ৫৮৯ জন আহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit