শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপ্রাচ্য নীতি নিয়ে উত্তপ্ত বিতর্ক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৫৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিসের মধ্যে উত্তপ্ত মন্তব্য এবং প্রতিশ্রুতির ধারা চলমান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিশেষত গাজায় ইসরায়েলি হামলা কেন্দ্র করে তাদের লড়াই আরও জোরালো হয়েছে।

ট্রাম্প, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতে বলেছেন, আমাদের দেশ পরিচালনায় অযোগ্য লোক আছে। আমি না জিতলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ বাধতে পারে, যা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, পুনরায় ক্ষমতায় এলে মধ্যপ্রাচ্যে শান্তি আনতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

অন্যদিকে, কমলা হ্যারিস নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে গাজার বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, গাজায় ৯ মাস ধরে চলা হামলায় বহু নারী ও শিশু নিহত হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। কমলার এই অবস্থান মানবাধিকার কর্মীদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তারা বলছেন, কমলার কাছ থেকে আরও শক্তিশালী পদক্ষেপ আশা করা হচ্ছে।

ট্রাম্প এবং কমলার মধ্যপ্রাচ্য নীতির এই পরস্পরবিরোধী অবস্থান মার্কিন ভোটারদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা আছে। তিনি ক্ষমতায় ফিরলে শান্তি ফেরাবেন। এটার মাধ্যমে তিনি সমর্থন আদায়ের চেষ্টা করছেন।  অন্যদিকে, কমলার মানবিক দৃষ্টিভঙ্গি এবং ইসরায়েলের প্রতি সমালোচনা তার সমর্থকদের মধ্যে প্রশংসা কুড়াচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit