শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

বিশ্ব ঐতিহ্যের তালিকায় জাপানের সাদো দ্বীপের সোনার খনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপান টাইমস জানিয়েছে, শনিবার (২৭ জুলাই) নয়াদিল্লিতে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি জাপানের করা সুপারিশের ভিত্তিতে নিগাতা জেলার সাদো দ্বীপের খনিগুলোকে তালিকাভুক্ত করা নিয়ে আলোচনা শুরু করে। কমিটি এরপর সর্বসম্মতিক্রমে তালিকাভুক্তির পক্ষে ভোট দেয়।

 

 
জাপান সরকারের একজন প্রতিনিধি জানান, তার দেশ খনিতে কাজ করা সমস্ত লোকজনকে, বিশেষ করে কোরীয় উপদ্বীপ থেকে যারা এসেছিলেন তাদের বিশ্বস্ততার সঙ্গে স্মরণ করবে। এ ছাড়া প্রদর্শনীর স্থানে খনির ইতিহাস বিস্তৃতভাবে ব্যাখ্যা করা ও দেখানোর একটি কৌশল ঠিক করে নিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা অব্যাহত রাখবে।
 
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ পদক্ষেপের জন্য ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, সাদো দ্বীপের সোনার খনি এখন জাপানের সম্পদ থেকে বিশ্ব সম্পদে পরিণত হয়েছে। এই দ্বীপের সোনার খনি রক্ষায় আমরা স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সহায়তা দেব। দেশটির জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো এক বিবৃতি বলেছেন, ইউনেস্কোর এই পদক্ষেপ সাদো দ্বীপের সোনার খনি বিশ্বে আরও পরিচিতি লাভ করবে।
 

 

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit