মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

ছন্দে ফিরছে সিলেটের জীবনযাত্রা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১৫৬ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলন ও চলমান কারফিউতে স্থবির ছিল পুরো সিলেট। ঘুরেনি গাড়ির চাকা, খুলেনি দোকানপাট। বন্ধ ছিল অফিস-আদালতসহ সব কিছু। বিভিন্ন জায়গায় সংঘাত-সহিংসতার ও প্রাণহানি খবরে আতঙ্কিত ছিল সিলেট। থমকে ছিল জীবনযাত্রা। তবে টানা ছয়দিন পর ছন্দে ফিরছে সিলেট।

কয়েকদিনের আতঙ্ক আর অস্বস্তি কাটিয়ে বৃহস্পতিবার (২৫ জুলাই) দ্বিতীয় কর্মদিবস ছিল প্রায়  স্বাভাবিক। দ্বিতীয় দিনে অন্যদিনের তুলনায় বিপুল সংখ্যক যানবাহন চলাচল করতে শুরু করেছে সিলেটে। নগরীর দোকানপাট খুলতে শুরু করেছে। সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় মানুষ স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পেরেছেন। 

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, সিলেটের মানুষের জানমালের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। জানা গেছে, গত বুধবার থেকে সিলেট থেকে দেশের বিভিন্ন জায়গার দূরপাল্লার বাস ছেড়ে যায়। আজও বৃহস্পতিবার (২৫ জুলাই) ছেড়ে গেছে দূরপাল্লার বাস।

সিলেট জেলা বাস, মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়নুল হোসেন বলেন, সংকট চলাকালীন নিরাপত্তার স্বার্থে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। এখন অনেকটা স্বাভাবিকভাবে গাড়ি চলছে। তবে যাত্রী সংকট রয়েছে ‍

 

 

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৪,/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit