শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম
হামের প্রাদুর্ভাব: স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল যুদ্ধ মানেই গণহত্যা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মাহাথির মোহাম্মদের ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করে যুদ্ধ শেষ করা উচিত: জাভেদ জারিফ কিছু মানুষ কারণ ছাড়াই আমাকে পছন্দ করে না: নেইমার অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি 

নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন বাইডেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ৮১ বছর বয়সে নতুন করে আরো এক নির্বাচনে প্রার্থিতা করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। নিজ দলের মধ্যেই চ্যালেঞ্জের মুখে পড়েন বাইডেন। 

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। তার কথায়, গণতন্ত্রের জন্য পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়ার এটাই সেরা সময়।

গত রোববার স্থানীয় সময় দুপুরে সামাজিকমাধ্যমে এক ঘোষণায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন  জো বাইডেন। একই সঙ্গে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে অনুমোদন দেন তিনি।

বুধবার ভাষণে বাইডেন বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে অগ্রসর হওয়ার শ্রেষ্ঠ উপায় হল নতুন প্রজন্মের হাতে বাটন তুলে দেওয়া। দেশকে ঐক্যবদ্ধ করার জন্য এটা খুব জরুরি।’

এর আগে ২৭ জুন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিভিশন বিতর্কে নাজুকভাবে হেরে যান বাইডেন। এরপর থেকে ডেমোক্র্যাট শিবিরে বাইডেনের প্রার্থিতা নিয়ে চাপে পড়েন তিনি।  

এক পর্যায়ে বাইডেন দাবি করেছিলেন, শুধুমাত্র ‘সর্ব শক্তিমান ঈশ্বর’ পারে তাকে নির্বাচন থেকে সরিয়ে দিতে। তবে শেষমেষ কোনো আত্মবিশ্বাসই কাজে দেয়নি আর। এবার গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য নিজের পদ পদবি ঊর্ধ্বে নয় বলেছেন তিনি।

বাইডেন আরো বলেন, ‘আমি এই অফিসকে সম্মান করি। কিন্তু আমি আমার দেশকে বেশি ভালোবাসি। আপনাদের প্রেসিডেন্ট হতে পেরে আমি সম্মানিত বোধ করি। কিন্তু আমাদের গণতন্ত্র ঝুঁকির মধ্যে রয়েছে। এই মুহূর্তে সেটা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যা যেকোনও উপাধি বা পদের ঊর্ধ্বে। এটা স্পষ্ট যে সমস্ত উপায়ে আমার দলকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি বিশ্বাস করি, রাষ্ট্রপতি হিসাবে আমার রেকর্ড, বিশ্বের সামনে আমার নেতৃত্ব এবং আমেরিকার ভবিষ্যতের জন্য আমার দৃষ্টিভঙ্গি সবকিছুই পরিষ্কার।  কিন্তু কোনও কিছুই গণতন্ত্র রক্ষার পথে আসা কাম্য নয়।’

মার্কিন সংবাদমাধ্যম পিবিএস নিউজের এক জরিপে জানা গেছে, ৮৭ শতাংশ মার্কিনই মনে করেন যে, বাইডেনের সরে যাওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল।  আর ৪১ শতাংশ মনে করেন, বাইডেনের সিদ্ধান্ত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।  বিপরীতে আর ৩৪ শতাংশ মানুষ মনে করছেন, এতে নির্বাচনের ফলে কোনো পার্থক্য হবে না।
 

কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৪,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit