শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

কামালা নাকি ট্রাম্প, কাকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলো?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এ নিয়ে জার্মানিসহ পশ্চিমা মিত্রদের মধ্যে আগ্রহের বিষয়বস্তু কয়েকদিন আগে ডেমোক্রেটিক দলের প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহার ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রার্থী হওয়ার খবর। প্রশ্ন এখন একটাই- কে হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট? কামালা হ্যারিস নাকি সদ্য হত্যাচেষ্টার হামলা থেকে জীবন ফিরে পাওয়া রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? 

তবে আমি পরিষ্কারভাবে বলতে চাই, জার্মানি থেকে আগাম বলে দেয়া অসম্ভব কে হবেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট। তবে আমার মনে হয়, এবারের নির্বাচনে কামালা হ্যারিসের জয়ের সম্ভাবনা বেশি। তবে শেষ পর্যন্ত কে হবেন প্রেসিডেন্ট, তা দেশটির জনগণই ঠিক করবে। 

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে কেন কামালা হ্যারিসে ভরসা রাখতে চান শলজের জার্মানি। এমন প্রশ্নের জবাবে জার্মান চ্যান্সেলর বলেন, বিশ্ব রাজনীতিতে হ্যারিসের অভিজ্ঞতাই প্রেসিডেন্ট হিসেবে তাকে এগিয়ে রাখছে। তিনি আরও বলেন, বর্তমান ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের সঙ্গে আমার দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে বেশ কয়েকবার দেখা হয়েছে।

তাতে তাকে বেশ দক্ষ, অভিজ্ঞ এবং ক্যারিশম্যাটিক রাজনীতিক মনে হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, ন্যাটো এবং ট্রান্স আটলান্টিক অঞ্চল ও বিশ্বের উন্নয়নে তার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। তাই বন্ধু রাষ্ট্র হিসেবে হ্যারিসের জন্য পূর্ণ সমর্থন থাকছে। এদিকে ইসরাইলকে নতুন করে অস্ত্র দেয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে শলজ বলেন, তাদের কাছে চাইলেই অস্ত্র পাওয়া যাবে না। মজুদ তো থাকতে হবে। তবে ইসরাইলকে আপাতত কোনো অস্ত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়নি। 

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৪,/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit