ডেস্ক নিউজ : বুধবার (২৪ জুলাই) সন্ধ্যায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫- ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার পৃথক বার্তায় জানানো হয়, বর্ধিত পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।
কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:১৮