শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

খাগড়াছড়িতে সরকারি চাকুরিতে ৫ ভাগ পাহাড়ি কোটা বহালের দাবিতে পিসিপি’র বিক্ষোভ ও সমাবেশ।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১২২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে সরকারি চাকুরিতে ৫ভাগ পাহাড়ি কোটা বহালের দাবিতে বিক্ষোভ মাছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাএ পরিষদ (পিসিপি)।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে টাউন হলের সামনে থেকে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির -এমএন লারমা সমর্থিত পিসিপির উদ্যােগে বিক্ষোভ বের করা হয়। বিক্ষোভটি শহর প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক সুভাষ চাকমার সঞ্চালনায় এবং জেলা সভাপতি সভাপতি মৃনাল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন,পিসিপির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক পিন্টু চাকমা কৃতিত্ব।
এছাড়া পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট,সাংগঠনিক সম্পাদক মনতোষ চাকমা,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা এবং পিসিপির কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক অমর সিং চাকমা বক্তব্য রাখেন।
সমাবেশে ছাত্র ও যুব সমাজের পক্ষ থেকে সংহতি বক্তব্য রাখেন মেঘদুৎ চাকমা, কৃপায়ন চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের কেন্দ্রীয় সভাপতি নয়ন ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি পাহাড়ি জনগোষ্ঠির রক্ষাকবচ। কিন্তু সরকার এই এই শাসনবিধি বাতিলের ষড়যন্ত্র করছে। তারা অবিলম্বে ১৯০০ সালের রেগুলেশন বাতিলের ষড়যন্ত্র বন্ধ করতে সরকারের প্রতি জোর দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন তারা।

বক্তারা দাবী করেন, সমতলের তুলনায় পাহাড়ের দূর্গমতা আর দারিদ্র্যের কারণে পাহাড়ি শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত। ঢাকা-চট্টগ্রামসহ বড়ো শহরের শিক্ষার্থীদের সাথে লড়াই করে টিকে থাকা কোনভাবেই সম্ভব নয়। দেশের সংবিধানেও অনগ্রসর-পশ্চাৎপদ জনগোষ্ঠির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে।

তাই পাহাড়িদের জীবন ও অস্তিত্ব টিকিয়ে রাখতে সকল গ্রেডের সরকারি চাকুরিতে ২০১৮ সালের আগেকার মতো ৫ শতাংশ কোটা বহাল রাখা সময়ের দাবি বলেও মন্তব্য করা হয়। সমাবেশে বিপুল পরিমাণ শিক্ষার্থীর পাশাপাশি সাধারণ পাহাড়ি জনগণও অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit