বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস।

বাইডেনকে হুমকি দেয়ায় এক যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (১৮ জুলাই) বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। বুধবার (১৭ জুলাই) ফ্লোরিডার নর্দার্ন ডিস্ট্রিক্টের ইউএস অ্যাটর্নি অফিস জানায়, গ্রেফতার জেসন প্যাট্রিক অ্যালডের বয়স ৩৯ বছর। তিনি ফ্লোরিডার কুইন্সির বাসিন্দা। সোমবার (১৫ জুলাই) তাকে গ্রেফতার করা হয়েছে।

 অ্যাটর্নি অফিস থেকে আরও বলা হয়, অ্যালডের বিরুদ্ধে প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য ফেডারেল কর্মকর্তার বিরুদ্ধে হুমকিপূর্ণ বার্তা পাঠানোর কাজে নিযুক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। ফৌজদারি অভিযোগ অনুসারে, গত মাসে ফ্লোরিডার তালাহাসিতে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা করার সময় বাইডেন সম্পর্কে হুমকিমূলক বিবৃতি দিয়েছিলেন অ্যালডে।

এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বিভিন্ন পোস্টে তিনি একাধিক হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তিনি এখন আদালতের বিচারের অপেক্ষায় আছেন।

গত শনিবার পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচার সমাবেশে বক্তব্য দেয়ার সময় এক বন্দুকধারীর গুলিতে ৭৮ বছর বয়সি ট্রাম্প আহত (কানে গুলিবিদ্ধ হয়ে) হন। ওই হামলায় সমাবেশে অংশগ্রহণকারী এক ব্যক্তি নিহত হন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit