বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

মানুষের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১১৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলন এবং চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে বিষয়টি। এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছি আমরা।

তিনি বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদ-বিক্ষোভের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভের বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ম্যাথিউ মিলার বলেন, ঢাকায় শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি, আন্দোলনকে শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছি এবং শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার অব্যাহতভাবে নিন্দা জানাচ্ছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানাই।

আমাদের দূতাবাস এবং ওয়াশিংটনের কর্মকর্তারা এই আন্দোলন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আন্দোলনে মানুষের মৃত্যুর খবর, নিহত হওয়ার খবর পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে আমরা আবারও শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য মানুষের অধিকারকে সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান জানাই।

এর আগে গত সোমবারও (১৫ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি উঠে আসে। সে সময় ম্যাথিউ মিলার বলেন, ঢাকা ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক ছাত্র বিক্ষোভে শত শত আহত হওয়ার যেসব রিপোর্ট পেয়েছি, তা নিয়ে আমরা সচেতন আছি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৪,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit