বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। ২২ এপ্রিল এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে। এমন এক উত্তপ্ত পরিস্থিতিতেই পেন্টাগন আরও প্রায় ১০ হাজার সেনা ওই অঞ্চলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভির।

‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানবাহী রণতরী ‘ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ’-এর সঙ্গে প্রায় ৬ হাজার এবং ‘বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ’-এর সঙ্গে আরও ৪ হাজার ২০০ নৌ ও মেরিন সেনা চলতি মাসের শেষ নাগাদ এ অঞ্চলে পৌঁছাবে। বর্তমানে ইরানি তৎপরতা মোকাবিলায় মধ্যপ্রাচ্যে প্রায় ৫০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইরানের সাথে চলমান এ সংঘাত খুব দ্রুত শেষ হতে পারে। তিনি বলেন, ‘যদি তারা বুদ্ধিমানের মতো কাজ করে, তবে যুদ্ধ দ্রুতই থামবে।’ ট্রাম্পের মতে, সংঘাত মিটে গেলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নাটকীয়ভাবে কমে আসবে।

ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর গত রোববার ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধের ঘোষণা দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, গত ৩৬ ঘণ্টায় তারা ইরানের সমুদ্রপথের বাণিজ্য প্রায় ৯০ শতাংশ অচল করে দিয়েছে। প্রয়োজনে ইরানি জাহাজে তল্লাশি চালানোর পরিকল্পনাও করছে মার্কিন বাহিনী। 

অন্যদিকে, এ অবরোধকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ‘পূর্বাভাস’ হিসেবে দেখছে তেহরান। ইরানি সামরিক কমান্ডের প্রধান আলি আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পারস্য উপসাগর ও লোহিত সাগরে কোনো জাহাজকে অন্যায়ভাবে বাধা দেওয়া হলে ইরান তা সহ্য করবে না। আমরা আমদানি-রপ্তানি সচল রাখতে যেকোনো ব্যবস্থা নিতে প্রস্তুত।

সংঘাত নিরসনে চলতি সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পুনরায় আলোচনার সম্ভাবনা থাকলেও, যুদ্ধজাহাজের আনাগোনা আর পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যের আকাশ এখন মেঘাচ্ছন্ন।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৬,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit