মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
সীমান্ত নিরাপত্তায় ভূমিকা রাখছে ড্রোন: স্বরাষ্ট্রমন্ত্রী শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নেওয়া একমাত্র প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৃতীয় টার্মিনালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে মন্ত্রী শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, তারপরই ব্লক : দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির মরদেহ উদ্ধার, নেপথ্যে কী ভালো ঘুমের জন্য মেনে চলতে পারেন যেসব অভ্যাস ২০২৭ সালের রোজা শুরু কবে থেকে, জানা গেল নেপালে টানেলে কর্মরত শত শত শ্রমিক নিখোঁজ, পাহাড়ে বিস্ফোরণ ঘটিয়ে উদ্ধারের চেষ্টা পিসিবিকে প্রশ্নের মুখে ফেললেন আফ্রিদি-মালিক

চৌগাছায় মায়ের উপর অভিমান করে ছেলের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৭৫ Time View

এম এ রহিম,চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মা ভাত খেতে না দেওয়ায় অভিমানে বাপ্পি মোল্লা (১৭) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে পারিবারিক কবরস্থানে বাপ্পিকে দাফন করা হয়। সে উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠচাকলা গ্রামের জাহিদুল মোল্লার একমাত্র পুত্র সন্তান।

এলাকাবাসী ও পারিবারিক সুত্র জানায়, বাপ্পির পিতা জাহিদুল ইসলাম একজন অবস্থাস¤পন্ন মানুষ। বাপ্পিরা এক ভাই ও এক বোন। কিন্তু তা সত্বেও জাহিদুল ইসলাম ও তার স্ত্রী ছেলে বাপ্পিকে লেখাপড়া না শিখিয়ে লোকের ক্ষেতে কামলা খাটতে পাঠায়। এ কাজ করতে বাপ্পি প্রায়ই অস্বীকৃতি জানায়। যেদিন সে কাজে না যায় সেদিন বাপ্পির মা তাকে ভাত খেতে দেয়না। এক পর্যায়ে ১৪ জুলাই রবিবার শরীর অসুস্থ হওয়ায় বাপ্পি কাজে না গিয়ে বাড়িতে অবস্থান করে। এ কারণে বাপ্পির মা এদিন সকাল থেকে বাপ্পির উপর বকাঝকা করে ভাত দেওয়া বন্ধ করে দেয়। এদিন সন্ধ্যায় বাপ্পি তার মাকে বলে, ” আমাকে যদি খেতে না দিস তাহলে তো আমার বিষ খাওয়া ছাড়া আর কোন উপায় নেই” এ কথা শুনে বাপ্পির মা বলে এখনই খা। টাকা না থাকলে আমার কাছ থেকে নিয়ে যা।

এ কথা শোনার পর পর দিন সোমবার ১৫ জুলাই সন্ধ্যায় বাপ্পি পাশের দেবিপুর বাজার থেকে ঘাস পোড়া কিটনাশক কিনে বাড়িতে বসে পান করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেন।

১৫ জুলাই রাতেই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসকগণ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথি মধ্যে বাপ্পি মৃত্যবরণ করে। মঙ্গলবার বাপ্পির লাশ বাড়িতে আসলে উত্তেজিত গ্রামবাসি বাপ্পির মা ও মামাকে মারধোর করে। পরে ১৬ জুলাই দুপুরে পারিবারিক কবরস্থানে বাপ্পিকে দাফন করা হয়েছে।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit