রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

এমবাপ্পেকে বরণ করতে প্রস্তুত বার্নাব্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : সান্তিয়াগো বার্নাব্যু নবরূপে সেজেছে আজ। সব জায়গায় বিশেষ সাজ। বরণ করা হবে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে। আজ স্পেনের স্থানীয় সময় দুপুর ১২টা আর বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে এমবাপ্পের প্রেজেন্টেশন।

রাজসিক আয়োজনে সেরা তারকাকে বরণ করতে সমর্থকদের জন্য থাকছে নানা আয়োজন। বরণের এই আয়োজনে টিকিট রাখা হয়েছে বিনা মূল্যে। উপস্থিত থাকবেন ৮৫ হাজার ভক্ত। এর আগে ২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনালদোকে বরণ করতে সেবার উপস্থিত হয়েছিল ৮০ হাজার সমর্থক।

আভিজাত্যের সাদা পোশাকে ৯ নম্বর জার্সি পরে ধীরপায়ে বার্নাব্যুতে প্রবেশ করবেন এমবাপ্পে। দুই পাশে আতশবাজির রঙির আলোর আলোকছটায় আলোকিত হবে চারপাশ। ব্যাকগ্রাউন্ডে বাজবে ‘হালা মাদ্রিদ ই নাদা মাস’। এরপর হাত নেড়ে দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন। দেখাবেন তার ফুটবলীয় কারিকুরি। তার ফুটবলশৈলীতে মুগ্ধ করবেন ভক্তদের। নিয়ম মেনে আগের ধারাবাহিকতায় বল ছুড়ে মারবেন দর্শকদের পানে। এভাবে চলবে বেশ কিছুটা সময়।

এভাবে অবসান হবে ভক্তদের অপেক্ষার। দীর্ঘ অপেক্ষার পর যে অবশেষে এমবাপ্পে আসলেন রিয়ালে। মাঝে কেটেছে কত মিনিট ঘণ্টা সপ্তাহ মাস বছর। হলেন আভিজাত্যের সাদা পোশাকের একজন। এবার শুধু বরণের আনুষ্ঠানিকতার পালা।

তবে রিয়ালের হয়ে মাঠে এমবাপ্পেকে দেখতে আরো অপেক্ষায় থাকতে হবে ভক্তদের। সব ঠিকঠাক থাকলে ১ আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে এসি মিলানের বিপক্ষে রিয়ালের জার্সিতে মাঠে নামতে পারেন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit