শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

উত্তেজনার মধ্যে চীন-রাশিয়ার যৌথ সামরিক মহড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো সামরিক জোটের সঙ্গে টানাপড়েন ও উত্তেজনা ছড়িয়ে যৌথ সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া ও চীন। 

দক্ষিণ চীনের একটি সামরিক বন্দরে এই মহড়া শুরু হয়েছে। 

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ সমুদ্র ২০২৪ নামের এই মহড়া গত রোববার থেকে শুরু হয়ে আরও দু-এক দিন চলবে।

চীন ও রাশিয়ার সেনারা সম্প্রতি পশ্চিম ও উত্তর প্রশান্ত মহাসাগরে টহল দিয়েছে। আন্তর্জাতিক এই মহড়ার সঙ্গে আঞ্চলিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে চীন। এছাড়া, কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করেও এই মহড়া চালানো হচ্ছে না। 

গত বুধবার ওয়াশিংটনে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে ৩২ সদস্য অনুমোদিত একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে বেইজিংকে ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার চরম সাহায্যকারী হিসেবে চিহ্নিত করা হয়।

কিউএনবি/অনিমা/১৬ জুলাই ২০২৪,/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit