রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম

ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলায় হতাহত হলেন যারা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে ট্রাম্পের নির্বাচনী জনসভায় গুলি চালানো হয়। এতে ট্রাম্প বেঁচে যান কিন্তু তার ডান কান ফুটো হয়ে গুলি বেরিয়ে যায়।

এ ঘটনায় সিক্রেট সার্ভিস এজেন্টদের পাল্টা গুলিতে নিহত হন ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকস নামের এক ব্যক্তি। ক্রুকস, একজন নিবন্ধিত রিপাবলিকান যিনি একবার একটি বামপন্থি গোষ্ঠীকে ছোট অনুদান করেছিলেন। পেনসিলভানিয়ার বাটলারে যেখানে ট্রাম্পের সমাবেশ হয়েছে সেখান থেকে প্রায় এক ঘণ্টার দূরত্বে থাকতেন। সংবাদমাধ্যম পিটসবার্গ ট্রিবিউন-রিভিউয়ের তথ্যমতে, তিনি বেথেল পার্ক হাই স্কুল থেকে ২০২২ সালে স্নাতক লাভ করেন।
 
এদিকে ক্রুকসের বাবা, ম্যাথিউ ক্রুকস (৫৩)  সিএনএনকে জানান, তিনি আসলে কি ঘটেছে তা বোঝার চেষ্টা করছেন এবং তার ছেলের বিষয়ে মন্তব্য করার আগে তিনি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলতে চান। এছাড়া এ হামলায় থমাস ছাড়াও আরও এক ব্যক্তি নিহত হন এবং গুরুতর আহত হন আরও দুজন। তারা সবাই নির্বচানী সমাবেশে অংশ নিয়েছিলেন। সিক্রেট সার্ভিস এজেন্ট বলেছে, ‘নির্বাচনী র‌্যালিতে অংশগ্রহণকারী এক ব্যক্তি নিহত হন। আর আহত হয়েছেন আরও দুজন দর্শক।’
 
এফবিআইয়ের তথ্যানুসারে, হতাহতরা সবাই পুরুষ। ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনায় হামলাকারীর পরিচয় জানা গেলেও হামলার পেছনে তার মোটিভ কী ছিল তা এখনও জানা সম্ভব হয়নি। এ নিয়ে জোর তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit